শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

সুইডেনের নদীতে বিমান বিধ্বস্ত হয়ে ৯ জনের কেউ বেঁচে নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুইডেনে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় রোববার দুপুর ২ টার দিকে উত্তর সুইডেনের উমেয়া এলাকার কাছে একটি নদীতে বিমানটি বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, বিমানটির সব যাত্রী ছিলেন প্যারাট্রুপার। বিমানটির কোনো আরোহী আর বেঁচে নেই বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের বরাতে জানা যায়, স্থানীয় সময় আনুমানিক দুপুর দুটার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। একজন প্রত্যক্ষদর্শী বলেন, তিনি আচমকা বিকট শব্দ শুনতে পান। দেখেন একটি বিমান ভুতের মতো মুখ নিচের দিকে করে মাটিতে পড়ে যাচ্ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দ হয়।

উমেয়া বিমানবন্দর থেকে আনুমানিক দুই কিলোমিটার দূরে স্টোরস্যান্ডাক্সার নামক দ্বীপের পাশের একটি নদীতে বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশের এক মুখপাত্র বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি বিমানবন্দরের দক্ষিণ দিকে অদূরেই দুর্ঘটনাটি ঘটে। সূত্র: ডেইলি মিরর

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ