শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

শ ম রেজাউল করিমের সঙ্গে নাজিরপুর উলামা পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুল্লাহ ফিরোজী: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপির সঙ্গে ২৪ বেইলী রোডের সরকারি বাসভবনে নাজিরপুর উলামা পরিষদের (পিরোজপুর) আমির জামিয়া ইমাম বুখারির প্রিন্সিপাল মুফতি ওয়াহীদুল আলমের নেতৃত্বে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল রাত দশটায় সৌজন্য সাক্ষাৎ করেছেন।

দু ঘণ্টার অধিক সময় ধরে চলা এ সাক্ষাতে মন্ত্রী মসজিদ মাদরাসার উন্নয়নসহ উলামায়ে কেরামের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সর্বান্তঃকরণে বিশ্বাস করেন কওমী শিক্ষাধারার মাধ্যমে এ উপমহাদেশে শিক্ষার আলো ছড়িয়েছে। এ কারণেই তিনি বিভিন্ন মহলের প্রচন্ড বিরোধিতা সত্ত্বেও কওমী সনদের স্বীকৃতি দিয়েছেন।

ইজতেমা ময়দান ও কাকরাইল মসজিদের জায়গা প্রদান, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা সহ ইসলামের সেবায় করা অসংখ্য কাজের জন্য তিনি বঙ্গবন্ধুকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

পারস্পরিক সৌহার্দপূর্ণ এ সাক্ষাতে অরাজনৈতিক সেবামূলক এ সংগঠনের নেতৃবৃন্দ মন্ত্রী মহোদয়কে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ও মানবসেবায় তাদের বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দেন।

বিশেষ করে গরীব রোগীদের সুচিকিৎসা, অসহায় দুঃস্থ পুনর্বাসন, এতিম ও বিধবাদের সহায়তা প্রদান, সামাজিক বনায়ন কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষ রোপণ, ইফতার বিতরণ, কুরআন শিক্ষা কার্যক্রম, যৌতুক বিহীন বিবাহ, সন্ত্রাস ও মাদকের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করার বিভিন্ন স্থানে মাহফিল আয়োজন সহ নাজিরপুরের মাটি ও মানুষের সর্বাঙ্গীণ কল্যাণে নিজ পকেটের টাকা খরচ করে বাস্তবায়িত হওয়া কার্যক্রমের বর্ণনা শুনে গনপূর্ত মন্ত্রী আবির্ভূত হন এবং আদর্শ সমাজ ও জাতি গঠনে তাদের মিশন চালিয়ে নেওয়ার উৎসাহ প্রদান করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে ছিলেন সেক্রেটারি জেনারেল মুফতী আ. রহীম কাসেমী, নায়েবে আমীর মাওলানা রিয়াজুল ইসলাম মুনীর, মাওলানা ফেরদাউস আহমাদ, মুফতী ইলিয়াস, জয়েন্ট সেক্রেটারি মুফতী সাখাওয়াত হোসাইন সহ মাওলানা আতীকুর রহমান, মুফতী আবুল হাসান, মুফতী কামরুল ইসলাম আরেফী।

মুফতী মুসলেহ উদ্দিন, মুফতী ইলিয়াস আহমাদ, মুফতী আবদুল্লাহ ফিরোজী, হাফেজ ফজলুর রহমান, মুফতী নাসির উদ্দিন, মুফতী হাবিবুল্লাহ মিসবাহ প্রমুখ নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ