সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

মিন্নি জড়িত থাকলে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদ উপলক্ষে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, নিয়ন্ত্রণে করণীয় ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে অনুষ্ঠিতসভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রিফাত হত্যায় অপরাধী যেই হোক তদন্তের মাধ্যমে তা বেরিয়ে আসবে। এতে যদি রিফাত শরিফের স্ত্রী মিন্নি জড়িত রয়েছে বলে প্রমাণ পাওয়া যায় তবে তাকেও আইনের আওতায় আনবো। তদন্তের মধ্যে অনেক কিছু বেরিয়ে আসবে। অ্যাডভান্স কিছু বলে লাভ নেই, তদন্ত শেষ হোক তখন আপনারা সব জানতে পারবেন।

সভায় অর্থ, বাণিজ্য, সড়ক পরিবহন, ধর্ম, নৌ-পরিবহন, মৎস্য ও প্রাণিসম্পদ, রেলপথ, বিদ্যুৎ, স্থানীয় সরকার বিভাগ, শ্রম ও কর্মসংস্থান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, ডিএমপি পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ফায়ার সার্ভিস, শিল্প পুলিশ, ঢাকা দুই সিটি করপোরেশন, ঢাকা হাইওয়ে উপ-পুলিশ মহাপরিদর্শকসহ বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এফবিসিসিআই’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ