শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাদরাসার ছাত্র-শিক্ষককে মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কালিয়াকৈরে সাতকুড়া সুফিনগর দাখিল মাদরাসার ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারধরের শিকার হলেন এক শিক্ষক ও এক ছাত্র। শনিবার (১৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

এ ঘটনায় চার তরুণ আটক হয়েছেন বলে নিশ্চিত করেছেন কালিয়াকৈরের ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা এসআই জামাল উদ্দিন। আটকেরা হলেন- কোটবাড়ী এলাকার সাকিব, পায়েল এবং পাইকপাড়া এলাকার আশিকুর। আটক একজনের নাম জানা যায়নি।

স্থানীয়রা অভিযোগ করে সাংবাদিকদের বলেন, সকাল ১১টার দিকে কয়েকজন ছাত্রী মাদরাসার টিউবওয়েলে পানি পান করতে যায়। ওই সময় চার তরুণ মাদ্রাসার সীমানায় ঢুকে তাদের উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ জানায় ওই মাদাসার নবম শ্রেণির ছাত্র আমিনুর ইসলাম। এতে ওই চারজন তাকে চর-থাপ্পড় মারে।

তারা আরও জানায়, এরপর সেখানে যান মাদরাসা শিক্ষক আব্দুল হক। তিনি ছাত্রকে মারধর এবং ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ জানান। তখন ওই চারজন তাকেও মারধর করে। পরে ঘটনাটি আশপাশের মানুষ জানতে পারে এবং ধাওয়া দিয়ে তাদের তিনজনকে ধরে পুলিশে দেয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ