শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

চলমান পরিস্থিতি নিয়ে ভারতের সংসদ কেন্দ্রীয় মসজিদে মুসলিম নেতাদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

ভারতের নয়া দিল্লির সংসদ ভবনের কেন্দ্রীয় জামে মসজিদে ভারতের চলমান পরিস্থিতি মুকাবিলা করতে মুসলিম নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার সংসদ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল্লাহ নদভির আমন্ত্রণে দিল্লিসহ বিভিন্ন রাজ্যের মুসলিম সাংসদ ও নেতাগণ উপস্থিত হয়েছেন।

দ্যা ইনকিলাব এর বরাতে জানা যায়, মুসলিম নেতাদের এ বৈঠকে ভারতের বর্তমান পরিস্থিতি মুকাবিলা বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে সাহারানপুর থেকে সাংসদ হাজি ফজলুর রহমান, শফিকুর রহমান বুরকে এমপি, মোরাদাবাদ থেকে ড. এস আর হাসান।

কেরালা থেকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সদস্য পি কে কট। আসামের মাওলানা বদরুদ্দীন আজমল, জাভেদ আলী ও রাজ্যসভার সাংসদ মুহাম্মদ। জাতীয় কংগ্রেস পার্টির এমপি মজিদসহ আরো অনেক মুসলিম নেতা উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন  ভারতীয় ইসলামী সংস্কৃতি কেন্দ্রের সভাপতি সিরাজউদ্দীন কুরাইশি ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মোহাম্মদ আদীব, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মহসিন কিডওয়াইও উপস্থিত ছিলেন।

মসজিদের ইমাম মাওলানা মুহিউল্লাহ নদভি সকল অতিথিদের স্বাগত জানিয়ে স্বাগত বক্তব্যে বলেন, আমরা এ দেশের নাগরিক। আমাদের উপর নির্যাতন করছে এক শ্রেণির লোক। আমরা তাদের যত ছাড় দিবো ততবেশি নির্যাতিত হবে মুসলিম। আমাদের এ নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।

সাহারানপুরের সাংসদ হাজি ফজলুর রহমান বলেন, দেশের স্বাধীনতা থেকে শুরু করে দেশের প্রতিটি ক্ষেত্রে আলেমদের আবদান অস্বীকার করতে পারবে না কেউ। তারপরও মুসলিমদের রক্তে রঞ্জিত হচ্ছে এ দেশের মাটি। এটি সরকারের ব্যর্থতা ছাড়া আর কিছুই না। আমরা এ বিষয়গুলো সংসদের অধিবেশনে এক যোগে উত্থাপন করবো ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ