শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

চকরিয়ায় পাহাড় ধ্বসে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড়ধ্বসে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মুহাম্মদ ছাদেক (৩২) ও তার স্ত্রী ওয়ালিদা বেগম (২১)।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বমুরকুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাদেক পেশায় দিনমজুর। তিনি স্ত্রী ওয়ালিদা বেগমকে নিয়ে কয়েক বছর আগে আলীকদম উপজেলা থেকে বমুরকুল এলাকায় গিয়ে পাহাড়ের নিচে ঘরে করে বসবাস করছিলেন।

বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মোতালেব জানান, পাহাড়ে কয়েক দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। গতকাল রাতেও প্রচুর বৃষ্টি হয়। রাত দুইটার দিকে বমুরকুল এলাকায় পাহাড়ের একটি অংশ ধ্বসে একটি বসতঘরের ওপরে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়েন স্বামী-স্ত্রী। স্থানীয় লোকজন মাটি সরিয়ে তাদের লাশ উদ্ধার করেন। ঘটনার সময় ঘরটিতে স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না।

নিহত ছাদেকের প্রতিবেশী আজিজুল হামিদ বলেন, শব্দ শুনে ঘর থেকে বের হয়ে তিনি দেখেন, ছাদেকের ঘরের ওপর পাহাড় ধসে পড়েছে। পরে স্থানীয় লোকজন মাটি সরিয়ে ছাদেক ও তার স্ত্রী ওয়ালিদার লাশ উদ্ধার করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পাহাড়ি ঢলের কারণে একধরনের বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বমুবিলছড়ি ইউনিয়ন। ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করা অন্য লোকদের সেখান থেকে সরানোর কাজ চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ