মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিয়ে শিক্ষামন্ত্রীর ‘সুখবর’ ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আসামে ১০ মুসলিম কবির বিরুদ্ধে পুলিশের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসামে নাগরিকত্ব তালিকা-এনআরসিএ থেকে বাদ পড়েছে ৪০ লাখ মানুষ। যাদের অধিকাংশ মুসলিম অধিবাসী। নাগরিকত্ব হারানো দুর্ভাগা এসব মানুষকে নিয়ে কবিতা লিখেছিলেন ১০ জন কবি। এতেই পুলিশ কর্তৃক মামলার আসামী হলেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, গত বৃহস্পতিবার রাজ্য পুলিশ এই ১০ কবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তারা প্রত্যেকেই বাঙালি মুসলিম কবি। মূলত ‘মিঞা’ উপভাষায় কবিতা রচনা করে থাকেন তারা। তাদের কবিতায়, এনআরসি থেকে বাদ পড়া মুসলিমদের দগদগে ঘা ফুটে উঠেছে।

গুয়াহাটির পুলিশ কমিশনার দীপক কুমার জানান, ওই কবি এবং সামাজিক কর্মীদের বিরুদ্ধে আইপিসি ১২০বি, ১৫৩এ, ২৯৫এ এবং ১৮৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার ধর্মেন্দ্র কুমার দাস।

আসাম প্রদেশের মুসলিম কবি কাজী সারওয়ার হোসেনের লেখা একটি কবিতাকে ঘিরে প্রথম অভিযোগের আঙুল উঠে। অভিযোগটি জানিয়েছিলেন প্রণবজিত দোলোই নামের এক ব্যক্তি।

প্রণবজিতের অভিযোগ, “ওই কবিতায় বিশ্ববাসীর কাছে আসামের মানুষকে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে। এটি রাজ্যের আর্থসামাজিক পটভূমিতে রীতিমতো আঘাত করছে। কবিতার মূল ভাববস্তু আসলে রাজ্যের মানুষকে সরকার তথা সিস্টেমের বিরুদ্ধে উসকে দেওয়া।”

অভিযোগ এসেছে আবদুল কালাম আজাদ নামের আর এক কবি এবং সমাজকর্মীর নামেও। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের কি সাধারণ মানুষের সত্যিকারের অসুবিধা নিয়ে লেখার কোনো স্বাধীনতা নেই?”

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ