বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রাবাহী আকবর এক্সপ্রেসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৯ জন যাত্রী।

গত বৃহস্পতিবার সকালে পাঞ্জাবের রহিম ইয়ার খান জেলার সাদিকাবাদে ওয়ালহার রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

রেল কর্মকর্তাদের বরাত দিয়ে ডন এক্সপ্রেসের খবরে বলা হয়, সিগন্যাল চেঞ্জের সময় যাত্রীবাহী আকবর এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে পড়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনটিকে আঘাত করে। এতে যাত্রীবাহী ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও অনেক যাত্রী হতাহত হয় ও বগিগুলোতে আটকা পড়ে।

উদ্ধার কর্মীদের পাশাপাশি পুলিশ ও পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে সহায়তা করছেন। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

নিহতদের প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ রুপি ও আহতদের প্রত্যেককে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছেন দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ।

এর আগে গত মাসে দেশটির হায়দ্রাবাদে যাত্রীবাহী আরেকটি ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ