মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিয়ে শিক্ষামন্ত্রীর ‘সুখবর’ ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ঘোষিত হলো জমিয়তের শতবর্ষী সম্মেলনের তারিখ ও কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০২০ সালের ২০, ২১ ও ২২ নভেম্বর জমিয়তে উলামায়ে হিন্দের ‘সদসালা ’ বা শতবর্ষী সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আনুষ্ঠানিক ঘোষণা করল সংগঠনটির নেতাকর্মীরা। গত ১১ জুলাই জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা উসমান মানসুরপুরীর সভাপতিত্ত্বে এক জরুরি সভায় শতবর্ষী সম্মেলনের এ তারিখ ঘোষণা করা হয়। খবর বাসিরাত অনলাইন-এর।

এদিকে, শতবর্ষী সম্মেলনের আগে আরও কয়েকটি বর্মসূচী ঘোষণা করেছে ভারতের প্রাচীনতম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ।  সভায়, জমিয়তের জেলা ভিত্তিক কর্মীগণ নিজ নিজ এলাকায় জমিয়তের আকাবিরদের কর্ম ও অবদান শীর্ষক সেমিনার ও তাদের জীবনের ওপর ডকুমেন্টারি ফিল্মও তৈরি করার প্রস্তাব গৃহিত হয়।

আগামী ২৭ ও ২৮ ই জুলাই দিল্লীতে সাবেক জমিয়তে উলামায়ে হিন্দের সদর আহমদ সাঈদ দেহলবী রহ., সাবেক নাযেম মাওলানা হিফযুর রহমান সিওহারয়ী রহ. এর কর্ম ও অবদানের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে।

এছাড়াও আগামী ২১ ও ২২ সেপ্টেম্বরে মাওলানা আব্দুল বারী ফিরিঙ্গী রহ., মুফতী কেফায়াতুল্লাহ রহ., আল্লামা সায়্যিদ ফখরুদ্দীন মুরাদাবাদি রহ. এর কর্ম ও অবদানের উপরও সেমিনার অনুষ্ঠিত হবে।
সদসালার সফলতার জন্য একটি অর্থ তহবিল কমিটিরও প্রস্তাব পেশ করা হয়।

ভারতে চলমান উদ্ভুত পরিস্থিতি সামনে নিয়ে জমিয়তে উলামায়ে হিন্দ সবার মাঝে শান্তি, ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার লক্ষে সুশীল সমাজ নিয়ে আগামী ৪ আগস্ট দিল্লীতে একটি সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করে। তবে ৩ আগস্ট দিল্লীতেই মজলিসে আমেলার বৈঠক মজলিস অনুষ্ঠিত হবে।

সূত্র: বাসিরাত অনলাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ