সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

শেষ হল সংসদের বাজেট অধিবেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২১ কার্যদিবস চলার পর শেষ হল সংসদের বাজেট ও একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এই অধিবেশন শুরু হয় ১১ জুন। ১৩ জুন সংসদের বৈঠকে চলতি অর্থ বছরের বাজেট পেশ এবং ৩০ জুন বাজেট পাস হয়। এর আগে বড় ধরনের কোনো সংশোধনী ছাড়াই ২৯ জুন পাস হয় অর্থবিল-২০১৯।

এবার বাজেটের ওপর ২৬৯ জন সংসদ সদস্য আলোচনায় অংশ নিয়ে রেকর্ড সৃষ্টি করেন। এর আগে এতো এমপি বাজেটের ওপর আলোচনা করার সুযোগ পাননি।

এছাড়া চলতি অধিবেশনে ৭টি বিল পাস হয়েছে। এর মধ্যে আলোচিত আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল, ২০১৯ রয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের বৃহস্পতিবারের বৈঠকে অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির মো. আবদুল হামিদের আদেশ পড়ে শুনান। এর আগে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ সমাপনী বক্তব্য রাখেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ