বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ট্রেন লাইনচ্যুত: রাজশাহীর সাথে এখনও সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর চারঘাটে তেলবাহী ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে রাজশাহীর সঙ্গে সকল রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে কেউ হতাহত হয়নি।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হলিদাগাছী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনার ঈশ্বরদী জংশন থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি সারদা স্টেশন থেকে এক কিলোমিটার রাজশাহীর দিকে এলে এর নয়টি বগি লাইনচ্যুত হয়। এর ফলে রাজশাহীর সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

এ ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী প্রকৌশলী আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার কারণ তদন্তে গঠন করা হয়েছে কমিটি।

পশ্চিমাঞ্চল রেলের জিএম বলছেন বিকাল ৩ টা নাগাদ রেল লাইন সচল করা সম্ভব হবে।

লাইনচ্যুতির ঘটনায় ঢাকা, খুলনা ও গোয়ালন্দ থেকে ছেড়ে আসা বনলতা, সিল্কসিটি, সাগরদাড়ি ও মধুমতি এক্সপ্রেস আটকা পড়েছে বিভিন্ন স্টেশনে। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে রাজশাহী স্টেশনের ৫ টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ