বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

শুধু হাজিদের জন্য নতুন বিমান বন্দর তৈরির ঘোষণা সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

সৌদি আরবে হজ-উমরাহ পালনকারীদের সুবিধা ও সহজতর করার লক্ষ্যে নুতন করে একটি বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এ নতুন বিমানবন্দরটি জেদ্দা বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত হবে।

সৌদি আরবের সরকারী বার্তা সংস্থা এসপিএ’র বরাতে জানা যায়, মক্কার গভর্নর খালিদ আল ফয়সাল এ নতুন বিমানবন্দর প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন। মক্কার আল ফায়সাল সিটির আওতাধীন এ বিমানবন্দর স্থাপন করা হবে।

সৌদি প্রেস এজেন্সি এসপিএ’র মতে, এ নতুন বিমানবন্দর ফায়সাল সিটি প্রকল্পের অধীনে নির্মিত হবে, এ সিটি প্রকল্প মক্কা থেকে দুই হাজার চার শ’ পঞ্চাশ কিলোমিটার পশ্চিমে নির্মিত হচ্ছে।

প্রকল্প অনুমোদন অনুষ্ঠানে মক্কার গভর্নর খালিদ আল-ফয়সাল বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে এ প্রকল্পের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ নতুন বিমানবন্দরের সুবিধা দেয়ায় বিশ্বের হাজিরা শাহ সালমানকে যুগ যুগ ধরে স্মরণ করবে। কারণ এ প্রকল্প বা বিমানবন্দর হাজিদের যাত্রা আরো সহজ করে তুলবে। সূত্র: সিয়াসাত অনলাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ