সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

আজিমপুরে মসজিদের খাদেম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র হানিফ মসজিদের খাদেম মুহা. হানিফ শেখ (৩০) হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোর একটি টিম।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে পিবিআই’র প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, গত ৩ জুন খাদেম হানিফকে হত্যার পর ঢাকা থেকে পালিয়ে প্রথমে নোয়াখালী ও পরে চট্টগ্রামে আশ্রয় নিয়েছিল সাইফুল। পরে গোপন খবরের ভিত্তিতে তাকে আটক করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, নিউমার্কেট জামে মসজিদের খাদেম আবুল কালাম আজাদ ঘাতক সাইফুলের পরিচিত। হানিফকে হত্যার পর তার লাশ গুম করার জন্য আজাদকে ফোন দিয়েছিল তিনি। পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেছে গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ।

প্রসঙ্গত, গত বুধবার (৩ জুলাই) লালবাগ থানার আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদের একটি কক্ষের বারান্দা থেকে মসজিদের খাদেম হানিফ শেখের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।

গত ৪ জুলাই হানিফের শ্বশুর জাকির শেখ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাইফুলের বাবার নাম শফিকুল গ্রাম। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ থানার মশাই গ্রামে।

মামলার অন্য আসামিরা হলেন, মসজিদের খাদেম বাহার উদ্দিন (৫৫)। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শালন্দী গ্রামে, খাদেম মুহা. ফরিদ আহমেদ (৪০)। সে ময়মনসিংহ জেলার ফুলপুরের বাসিন্দা এবং নিউমার্কেট জামে মসজিদের খাদেম আবুল কালাম আজাদ (৪৫)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ