বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

বাগেরহাটে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদকের ক্রেতা সেজে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজী ও তার এক সহযোগীকে ২৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার বিকেলে মোরেলগঞ্জ পৌরসভার বেসরকারি রহিমা মেমোরিয়াল হাসপাতালে অভিযান চালিয়ে র‌্যাব তাদের গ্রেপ্তার করে।

ইব্রাহিম ফরাজী মোরেলগঞ্জ পৌরসভার বাদুড়তলা এলাকার আব্দুল কাদের ফরাজীর ছেলে। অপর সহযোগী নাঈম শেখ মোরেলগঞ্জ উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের লাভলু শেখের ছেলে।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর শামীম সরকার বলেন, ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজী বেশ কিছুদিন আগে মাদক কেনাবেচার সাথে জড়িয়ে পড়েন বলে আমাদের কাছে খবর আসে। আমরা সেই সূত্র ধরে ক্রেতা সেজে মোরেলগঞ্জে যাই।

সে আমাদের মাদক দিতে মোরেলগঞ্জ পৌরসভার বেসরকারি রহিমা মেমোরিয়াল হাসপাতালে যেতে বলেন। আমরা সেখানে গেলে তিনি আমাদের ২৫০ ইয়াবা দেন। সেসময়ে আমরা ছাত্রনেতা ইব্রাহিম ও তার সহযোগী নাঈমকে ২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা করা হবে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ