বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

এবার টঙ্গীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের টঙ্গীতে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম শুভ আহম্মেদ (১৫)।

গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে বিসিক ফকির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শুভ স্থানীয় ফিউচার মেথ স্কুলের ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। শুভ পরিবারের সঙ্গে ফকির মার্কেট এলাকার হোসেন মিয়ার ভাড়াবাড়িতে থাকত। সে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বড়কুমলী গ্রামের রাজু মিয়ার ছেলে।

দিবাগত রাত ২টার দিকে বিসিকের শাখা রাস্তায় শুভকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

টঙ্গী পূর্ব থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক আবদুস সালাম নিহতের মরদেহটি উদ্ধার করে গাজীপুর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ