রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এবারও ১ হাজার ফিলিস্তিনি শহিদ পরিবারকে হজ করাবে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি শহীদ পরিবারের আত্মীয়-স্বজনদের মধ্য থেকে এবারও ১ হাজার সদস্যকে সরকারি তত্ত্বাবধানে হজ করানোর নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশে হজ ও ওমরাহ বিষয়ক বিদেশি অতিথি আপ্যায়ন শাখার তত্ত্বাবধানে ফিলিস্তিনের শহিদ পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা সরকারি আমন্ত্রণে হজ পালন করবে।

বিদেশি অতিথি আপ্যায়ন ও ইসলামি বিষয়ক প্রতিমন্ত্রী আব্দুল লতিফ আল-আশাইখ ফিলিস্তিনি শহিদ পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনকে তত্ত্বাবধান করবেন। ফিলিস্তিনি শহিদ পরিবারের প্রতি বাদশাহ সালমানের সমবেদনা ও উদারতার এ উদ্যোগকে তিনি স্বাগত জানান।

ফিলিস্তিনি শহিদ পরিবারের সদস্যরা মিসর ও জর্ডানের দুতাবাসের অনুমতি নিয়ে হজে আসতে যাবতীয় কাজ সহজে সম্পন্ন করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান সৌদি এ প্রতিমন্ত্রী।

উল্লেখ্য যে, প্রতি বছরই সৌদির সরকারি ব্যবস্থাপনায় ফিলিস্তিনসহ বিশ্বের অনেক দেশের শহিদ পরিবারকে হজ ও ওমরার ব্যবস্থা করে থাকে সৌদি সরকার। সৌদি বাদশাহ সালমানের নিজস্ব উদ্যোগে এ কার্যক্রম সম্পন্ন হয়। এ পর্যন্ত ফিলিস্তিনের ১৭ হাজার লোক এ প্রকল্পের আওতায় হজ সম্পন্ন করেছেন।

সূত্র: সৌদি গ্যাজেট।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ