শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮


আফগানিস্তানের গোয়েন্দা দপ্তরে বোমা হামলায় নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের কেন্দ্রস্থলে একটি গাড়িবোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ৮ জন সদস্যসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া প্রায় ৫০ জন আহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী।

আজ রোববার গজনি প্রদেশের রাজধানী গজনির গোয়েন্দা ভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। আহতদের অধিকাংশ ওই ভবনেরই পাশের একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রাদেশিক কাউন্সিলের সদস্য হাসান রাজা ইউসাফি এ খবর নিশ্চিত করেছেন।

তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে। কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা এ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

এ হামলার ঘটনা ঘটলো যখন দীর্ঘদিন ধরে চলে আসা গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে দোহায় তালেবানদের সঙ্গে সরকার পক্ষের বৈঠক শুরু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ