বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

৪ দফা দাবিতে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নার্সিং পেশায় স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালুসহ ৪ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (৬ জুলাই) শের-ই বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসের নার্সিং কলেজ চত্বরে ক্লাস পরীক্ষাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে এ বিক্ষোভ করেন তারা।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে নার্সিং শিক্ষার্থীদের ৬ হাজার ইন্টার্ন ভাতা দেওয়া হচ্ছে। যা যুগের সাথে অসঙ্গতিপূর্ন। অবিলম্বে ইন্টার্ন ফি ২০ হাজার টাকায় উন্নিত করতে হবে।

একই সঙ্গে স্টাইপেন্ড ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকায় উন্নিত করা। সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্রাকটিস নার্স পদ সৃষ্টি ও পূরণ করা এবং নতুন পাঠ্যক্রম সংশোধন না করা পর্যন্ত পূর্বের পাঠ্যক্রম বহাল রাখার দাবি জানানো হয়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ