শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮


সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে একটি ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

আজ শনিবার সকাল ৮টার দিকে নলকা কাসেম মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৮টার দিকে মালামাল নিয়ে একটি ট্রাক রাজশাহী যাচ্ছিল। পথে ওভারটেক করার সময় দ্রুতবেগে মিনি ট্রাকটিকে পেছনে থেকে ধাক্কা দেয় ওই ট্রাকটি। এতে ঘটনাস্থলেই ট্রাকটির কেবিনে থাকা দুই আরোহীর মৃত্যু হয়। চালকসহ আরও তিনজন আহত হয়।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ