সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সদরঘাট থেকে নারী মলমপার্টিসহ আটক ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে শনিবার সকালে দুই নারী মলমপার্টিসহ চারজনকে আটক করেছে নৌ থানা পুলিশ। আটককৃতরা হলেন- আয়শা খাতুন (২১), সোনালী তালুকদার (১৭), গাফফার (২৬) ও মোক্তার (২৭)।

সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ভূঁইয়া জানান, বোরহান উদ্দিন থানার ব্যবসায়ী নজরুল ইসলাম (৩৫) ভোলা থেকে এমভি কর্ণফুলী- ৯ লঞ্চে ঢাকায় আসছিলেন। বুড়িগঙ্গা নদীতে লঞ্চটি পৌঁছলে মলমপার্টির সদস্য আয়শা খাতুন ও সোনালী তালুকদার নজরুলের পিছু নেয়। এক পর্যায়ে ওই দুই নারী মলমপার্টি নজরুলের চোখে ও নাকে বিষাক্ত মলম লাগিয়ে তার কাছ থেকে এক লাখ ৪৭ হাজার টাকাসহ ব্যাগ ছিনিয়ে নেয়।

এ সময় নজরুলের চিৎকারে অন্যান্য যাত্রীরা ওই দুই নারী মলমপার্টিকে আটক করে। পরে লঞ্চ স্টাফরা নৌ থানায় ফোন দিয়ে ঘটনাটি জানালে ওসি রেজাউল করিম ভুইয়া নারী মলমপার্টিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

তাদের দেয়া তথ্যমতে গাফফার ও মোক্তারকে খোয়া যাওয়া টাকাসহ আটক করা হয়। তাদের ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সোপার্দ করা হয়েছে। এব্যাপারে ব্যবসায়ী নজরুল বাদী হয়ে দুপুরে মামলা করেছেন বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ