সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম ইমরান হোসেন (২৬)।

শনিবার (৬ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার সাথে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে জানা যায়, নিহত ইমরানের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জে। তার বাবার নাম মোহাম্মদ আলী।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় খিলক্ষেত ফ্লাইওভারের নিচে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন ইমরান। এ সময় ঢাকা থেকে বিমানবন্দর রেল স্টেশনের দিকে যাওয়া একটি ট্রেনে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তিনি মারা যান।

এএসআই দেলোয়ার আরও জানান, সে (ইমরান) কাজের সন্ধানে ঢাকায় এসেছিল বলে তার পরিবার জানিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ