বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

যুক্তরাষ্ট্রে ওষুধের মূল্য কমাচ্ছেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিকিৎসা খাতে উন্নয়নের অংশ হিসেবে বিশ্বের বেশিরভাগ দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে যুক্তরাষ্ট্রে তৈরি ওষুধের মূল্য কমানো হচ্ছে। যে লক্ষে এরই মধ্যে একটি নির্বাহী আদেশও জারি করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

গতকাল শুক্রবার (৫ জুলাই) হোয়াইট হাউসের সাউথ লনে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।

প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, দেশের জনগণের কাছে কেমন করে সবচেয়ে কম মূল্যে ওষুধ সরবরাহ করা যায়; এবার আমরা তা নিয়ে কাজ করছি। যার অংশ হিসেবে একটি নির্বাহী আদেশ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাম্প বলেন, আপনারা জানেন বছরের পর বছর যাবত বিশ্বের অনেক দেশের নাগরিকরা তাদের চিকিৎসা খাতে ঔষধের জন্য আমাদের চেয়ে অনেক কম ব্যয় করছেন। সেক্ষেত্রে কোনো কোনো দেশের ব্যয় আবার আমাদের চেয়ে শতকরা ৬০ থেকে ৭০ ভাগ পর্যন্ত কম।

এ দিকে সংবাদ সম্মেলনে লম্বা সময় যাবত এর সুবিধা ভোগের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প দেশটির ঔষধ তৈরি প্রতিষ্ঠানগুলোকে দোষারোপ করেছেন।

কেননা যুক্তরাষ্ট্রে উৎপাদিত প্রায় সকল ঔষধের দাম প্রতিবেশী মেক্সিকো এবং কানাডার পাশাপাশি ইউরোপের অনেক দেশের চাইতেও বেশি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, কানাডার মতো বিশ্বের আরও অনেক দেশ আমাদের চেয়ে কম মূল্যে ঔষধ বিক্রি করতে পারলে আমরা কেন নয়?

চলতি মাসের শুরু থেকেই যুক্তরাষ্ট্রে সকল টেলিভিশনে বাণিজ্যিক প্রচারণার সময় ঔষধ উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে তাদের উৎপাদিত ঔষধের প্রকৃত মূল্য প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ