সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বাম জোটের হরতালসহ সব কর্মসূচিতে বিএনপির সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলের ডাকা আগামীকালের হরতালেই শুধু নয় এ ধরনের সব আন্দোলনে বিএনপির সমর্থনের কথাও জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত দশ বছরে ৬ বার গ্যাসের দাম বেড়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীন দলের ব্যবসায়ীদের পকেট ভারী করতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এদিকে, হরতাল সমর্থনে রাজধানীতে মিছিল করেছে গণতান্ত্রিক বাম জোট।

খালেদা জিয়াসহ সকল নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা মহানগর দক্ষিন বিএনপি। কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

মানববন্ধনে উঠে আসে গ্যাসের দাম বাড়ানোর প্রসঙ্গ। বিএনপি মহাসচিবের অভিযোগ, গ্যাসের দাম বাড়ানোর প্রভাব অর্থনীনিতির সকল ক্ষেত্রে পড়বে। সাধারণ মানুষের কষ্ট দূর করার কথা না ভেবে, দুর্নীতিবাজদের স্বার্থে সরকার কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলের ডাকা রোববারের অর্ধদিবস হরতাল সমর্থনে ঢাকায় লিফলেট বিতরণ, সমাবেশ ও মিছিল করেছে কয়েকটি সংগঠন। হরতাল সফল করতে তারা দেশবাসীর প্রতি আহ্বানও জানান বক্তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ