বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

কসবায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মুহা. শওকত ওরফে জসিমকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তার ওপর এ হামলার ঘটনা ঘটে। পরে রাত আড়াইটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তারা মামলা দায়ের করবেন।

শওকতের মেয়ে জিদনী আক্তার জানান, গতকাল শুক্রবার দুপুরে তার বাবা বাড়ি থেকে বের হন। রাত সোয়া আটটার দিকে তার মা ফোন করলে জানায় তিনি বাড়ি আসছেন। রাত সাড়ে নয়টার দিকে তারা খবর পান শওকতের ওপর হামলা করা হয়েছে। খোঁজাখুঁজির পর যমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে আহত শওকতকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেলে নেয়া হয়।

তিনি বলেন, আমার বাবা মারা যাওয়ার সময় হত্যাকারিদের নাম বলেছে গেছে। জাকির, মোর্শেদ, জসিম, ফরহাদসহ আরো কয়েকজন মিলে হত্যা করেছে। পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমার বাবার হত্যাকারিদের বিচার চাইছ।

এ ব্যাপারে কসবা থানার পরিদর্শক (তদন্ত) মুহা. আসাদুল ইসলাম বলেন, ‘আক্রান্ত হওয়ার পরপরই শওকত মেম্বারকে থানায় নিয়ে আসা হয়। তখন ওনাকে চিকিৎসা করানোর কথা বলা হয়। রাত আড়াইটার দিকে তিনি মারা যান বলে খবর পেয়েছি।

পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ