বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

বৈধ কাগজ না থাকায় ওমানে বাংলাদেশির মরদেহ নিয়ে বিড়ম্বনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:সড়ক দুর্ঘটনায় ওমানের আল বারকায় আমিন উদ্দিন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

গত বুধবার (৩ জুলাই) ওমানের বারকা-সোহার- দুবাই রোডে এ ঘটনা ঘটে। তবে বৈধ কাগজ না থাকায় আমিন উদ্দিনের মরদেহ বাংলাদেশে পাঠানো নিয়ে জটিলতার সৃষ্টি হচ্ছে।

আমিন উদ্দিনের বাড়ি ফড়িকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামে। ওমানে কর্মরত আমিনের চাচাতো ভাই গিয়াস উদ্দিন জানান, বুধবার রাত নয়টায় খবর পাই বারকা-সোহার- দুবাই রোডে একটি লাশ পড়ে আছে।

উৎসুক জনতার মতো আমিও দেখতে গেলাম, গিয়ে দেখি এটি আমিনের নিথর দেহ। সড়ক পার হতে গিয়ে কোন এক গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। পরে পুলিশ এসে লাশ মর্গে নিয়ে যায়।

নিহত আমিনের ভিসা না থাকায় লাশ দেশে পাঠাতে কিছুটা জটিলতা রয়েছে। তার প্রতিবেশি স্বজনরা লাশ দেশে পাঠানোর জন্য দূতাবাসে যোগাযোগ করেছে বলে জানা যায়। এদিকে তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম।

মানের সালালাহ নামক স্থানে বাগানের ভিসায় আসলেও অনেক পরিশ্রম করতে হতো সেখানে। তাই ভিসার মেয়াদ শেষ হতেই এক বছর পূর্বে পালিয়ে রাজধানীর নিকটে বারকার ওয়াকদা নামক স্থানে ভিসাহীন হয়ে একটি লন্ড্রির দোকানে চাকরি করে আসছিলো আমিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ