সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

খালেদা জিয়া প্যারোল চাইলে সরকার দেখবে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া প্যারোলে মুক্তি চাইলে, সেটা সরকার দেখবে। কিন্তু তিনি কি প্যারোলে মুক্তি চেয়েছেন? প্যারোলের কতগুলো নিয়ম আছে। কী অবস্থায় প্যারোলে মুক্তি চাইতে পারেন, সেটা যদি না থাকে, তাহলে প্যারোলে মুক্তি কীভাবে দেয়া যাবে?

শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

বিএনপির এমপিদের শপথ আর খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে না নেয়া- সব মিলিয়ে বিএনপির সঙ্গে সরকার কোনো সমঝোতার পথে হাঁটছে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাদের সঙ্গে কোনো সমঝোতার বিষয়ে আমার জানা নেই।

প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, উন্নয়নে জ্বালা ধরে বলেই প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। সরকার নয়, দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দলটি।

সেতুমন্ত্রী গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি মেনে নেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গ্যাসের দাম বাড়ানোর বিষয়টি যৌক্তিক। কারণ এখাতে সরকারকে প্রচুর ভর্তুকি দিতে হয়। গ্যাসের দাম পুনর্বিবেচনা করবে কিনা সেটা সরকারের উচ্চ পর্যায়ের বিষয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ