বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ইরানের সামরিক ক্ষমতাকে ভয় পায় যুক্তরাষ্ট্র: ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ক্ষমতাকে ভয় পায় বলে মন্তব্য করেছেন, ইরানের ইন্টেলিজেন্স মিনিস্টার মাহামুদ আলাভি।

বৃহস্পতিবার তেহরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানায়।

মিনিস্টার মাহামুদ আলাভি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হতে পারে একমাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে এবং ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এটি অনুমোদন দিতে পারেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ক্ষমতাকে ভয় পায়। এর কারণ হলো- ইরানকে আক্রমণের সিদ্ধান্ত থেকে ফিরে আসা।

এর আগে বুধবার আলাভি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন, এবং আমাদের সর্বোচ্চ নেতা যদি অনুমতি দেন তা হলে আলোচনা হতে পারে।

২০ জুন মার্কিন ড্রোন হরমুজ প্রণালিতে ভূপাতিত করার পর ট্রাম্প ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে সামরিক হামলার ঘোষণা দিয়ে পরে তা প্রত্যাহার করে নেন। এতে বলা হয়েছিল হামলা হলে কমপক্ষে ১৫০ জন নিহত হতে পারে। এরপর ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে খোলা আলোচনা হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ