বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ভুয়া এমএলএম চক্রের ৩২ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের টঙ্গী থেকে ভুয়া এমএলএম কোম্পানির নামে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩২ জনকে আটক করেছে র‌্যাব। তাদের মাধ্যমে প্রতারিত ৭০ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. নাছির হায়দান খান (৫৫), পরিচালক আলতাফ হোসেন (৪৫), আবু নছর (৫০), মার্কেটিং অফিসার বাবুল হোসেন (৩১), ম্যানেজার  লুৎফর রহমান (৪০), মার্কেটিং সেলিম রেজা (৩২), প্রশিক্ষক জালাল আহম্মদ (৪০)।

অফিস সহকারী শাহীন (২৪), সিরাজ (২৫), ডিস্ট্রিবিউটর সাজ্জাদ (২২), মো. মামুন খন্দকার (৩৪), সাকিল (৩০), নাজমুল হক (২৪), শ্রী পলাশ সরকার (২৪), মাসুদ রানা (২২), তালহা (২৪), ছাইদুর (২২), আ. রহমান (২৪), জেভিয়ার জেংচাম (২৩)।

সাকিব (২৩), এ্যালবিন (২১), রহিম বাদশা (২১), বাপন (২৫), মো. রুবেল হোসেন (২৭), শিপন রায় (৩২), আমিনুর রহমান (২৫), তাছলিম উদ্দিন (২৯), জাহিদুল ইসলাম (২২), শওকত হোসেন (২১), আরাফাত (২০), আনোয়ার হোসেন (২৪) ও নাজমুল হক (২৬)।

আজ বৃহস্পতিবার (৪ জুন) র‍্যাব-১১ এর এএসপি মো জসিম উদ্দীন চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে র‌্যাব-১১ এর সিপিএসসি'র একটি আভিযানিক দল টঙ্গী এলাকায় ‘লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’ নামক ভুয়া এমএলএম কোম্পানিতে অভিযান চালায়।

অভিযানে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩২ জনকে আটকসহ ৭০ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। এছাড়া অভিযানের সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ নথিপত্র জব্দ করা হয়।

অভিযানে কোম্পানির অফিস থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪০টি মোবাইল, একটি কম্পিউটারের মনিটর, একটি সিপিইউ, একটি প্রিন্টার এবং বিপুল পরিমাণ ভুয়া ডকুমেন্ট উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ