শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

ফের বিশ্বজুড়ে ফেসবুক ডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারও ডাউন হয়ে গেল ফেসবুক। এ কারণে বিশ্বজুড়ে গ্রাহকরা ঠিকমতো সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করতে পারছেন না। লগইনে সমস্যার পাশাপাশি ছবি ঠিকমতো লোডিং হচ্ছে না বলে অনেক গ্রাহক অভিযোগ করেছেন।

আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপের পাশাপাশি ভারত-সহ এশিয়ার বিভিন্ন দেশে ফেসবুকে এ সমস্যা দেখা যাচ্ছে। এমনকি বাংলাদেশেও অনেকেই এ সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ক্ষতিগ্রস্ত ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৩৯ শতাংশ লগইন করার সময় সমস্যার মুখে পড়ছেন। এদিকে, ছবি আপলোডের সমস্যার মুখে পড়েছেন ৩৩ শতাংশ ব্যবহারকারী। এ নিয়ে ট্যুইটারে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন বহু ফেসবুক ব্যবহারকারী।

অবশ্য এর কারণ সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। কারিগরি কারণে এ বিভ্রাট বলে প্রাথমিকভাবে মনে করছেন আইটি বিশেষজ্ঞরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ