সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

পার্কিং থেকে অবৈধ স্থাপনা সরাতে হাইকোর্টের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মহানগরের যেসব কার পার্কিংয়ে অবৈধভাবে অন্য স্থাপনা নির্মাণ করে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে, তা অপসারণে সংশ্লিষ্ট ভবন মালিককে নোটিশ দিতে রাজউককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিটটি করেন মনজিল মোরসেদ।

নোটিশপ্রাপ্তির এক মাসের মধ্যে ওইসব অননুমোদিত স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। যদি নোটিশপ্রাপ্তির পর অপসারণ না করা হয়, তাহলে এক মাসের মধ্যে রাজউককে তা ভেঙে ফেলতে বলা হয়েছে। আর ভাঙার খরচ ভবন মালিকের কাছ থেকে আদায় করতে বলেছে হাইকোর্ট।

২০১৫ সালে হাইকোর্ট রুল জারি করে। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে এ রায় দেয়া হয়।

উল্লেখ্য, রাজধানীতে নির্মিত ১০ তলার ওপরের বহুতল ভবনের পার্কিং স্পেস দখল করে অন্য কাজে ব্যবহার করছে ভবন মালিকরা। একইসঙ্গে কোনো কোনো ভবনের নিচের অংশে পুরোটাই দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে বা পজেশন আকারে অন্যত্র বিক্রি করে দিয়েছে মালিকরা।

এসব ভবনের মালিকরা কোনো রকম নিয়ম না মেনে পার্কিং স্পেসে গাড়ি রাখার পরিবর্তে অন্য কাজে ব্যবহার করছেন। যা ইমারত বিধিমালা অনুযায়ী অপরাধ

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ