সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

লাইফ সাপোর্টে এরশাদ: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ লাইফ সাপোর্টে আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেন, এরশাদের অবস্থা ক্রেটিক্যাল বলা যায়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সোমবার (১ জুলাই) বিকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এরশাদকে দেখে আসার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বাইরে নিতে হলে যে রকম শারীরিক অবস্থা থাকা দরকার, সে রকম অবস্থা তার নেই। লম্বা জার্নি করার অবস্থা নেই। যেসব চিকিৎসা দেশের বাইরের হাসপাতালে দেয়া হয়, এখানেও তা আছে। যা যা চিকিৎসার প্রয়োজন, তা দেয়া হচ্ছে। বাকিটা আল্লাহর ইচ্ছা।

গত ২৬ জুন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ৯০ বছর বয়সী এরশাদ হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ