বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ধরা খেলেন আ. লীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের ব্যাংকটাউন বটতলা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় সোমবার রাতে আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশের বরাতে জানা যায়, আটক ব্যক্তিরা হলেন- সাভার পৌর আওয়ামী লীগের সদস্য মোহসিন বাবু, মঞ্জু রহমান ও খোকন।

সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, কয়েকদিন আগে ব্যাংকটাউন বটতলা এলাকায় মোহসিন বাবুসহ তিন যুবক ডিবি পুলিশ পরিচয়ে রাজিবুল রহমান নামে এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে ২৫ হাজার টাকা নেন। পরে সোমবার দিবাগত রাতে মোহসিন বাবুসহ পাঁচ যুবক আবারও ওই ফার্মেসিতে গিয়ে ৭০ হাজার টাকা দাবি করেন।

এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে মোহসিনসহ তিনজনকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। তাদের সাথে থাকা দুই যুবক পালিয়ে যায় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক তিনজনের বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি। এলাকাবাসীর অভিযোগ, আটক তিন যুবক বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির কাছে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ