বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

বরগুনায় ১০ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার আমতলী উপজেলায় আগুনে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কুকুয়া মৃধাবাড়ী স্ট্যান্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার কুকুয়া ইউনিয়নের কুকুয়া মৃধাবাড়ী স্ট্যান্ডে দিবাগত রাত ৩টার দিকে জলিল মৃধার গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়।

খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দমকল বাহিনীর সদস্য সাহেদ হোসেন বাবু আহত হয়েছেন। তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

আগুনে প্রতিবন্ধী মন্টু হাওলাদারের চায়ের দোকান, জলিল মৃধা, লতিফ হাওলাদারের গ্যারেজ, আবু সাঈদ, ইউনুস বয়াতি, নান্টু চৌকিদারের মুদি মনোহরদি দোকান, মোশাররফ আকনের ফার্মেসি, আলতাফ হাওলাদারের কাপড়ের দোকান, অভিনাশ চন্দ্র শীল ও বিমল চন্দ্র বেপারির সেলুন পুড়ে যায়।

আমতলী দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার মো. শাহাদত হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আমাদের এক কর্মী আহত হয়েছেন।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে টিন ও আর্থিকভাবে সহায়তা দেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ