সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি কাদের সিদ্দিকীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাকৃতিক গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবী জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

সোমবার দলটির যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, গ্যাসের এ বর্ধিত মূল্য জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি করবে। ফসলের ন্যায্যমূল্য না পাওয়া, হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ, যানজট ও দুর্নীতির মত নানামুখী সংকটে থাকা দেশ এবং জনগণকে এটি আরও গভীর সংকটের দিকে ঠেলে দেবে।

কোন সরকার জনগণের প্রতি এমন নির্মম হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, এ সরকার যদি জনগণের প্রতি নূন্যতম দায়বদ্ধ থাকত তাহলেও তারা এমন সিদ্ধান্ত নিতে পারত না। তিনি অনতিবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবী জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ