বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

রিফাতের হত্যাকারীরা পালাতে পারবে না: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, রিফাতের হত্যাকারীদের পালানোর কোনো সুযোগ নেই। হত্যাকারীরা যাতে কোনোভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোববার বিকেল ৪টায় রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, রিফাত হত্যার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে সীমান্তসহ সড়ক, আকাশ ও রেলপথ বন্ধ করে দেয়া হয়েছে। কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। শিগগিরই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আইজিপি আরও বলেন, রিফাত হত্যা মামলায় এফআইআরের বাইরে কেউ জড়িত আছে কি-না তা সিসি টিভির ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের সবাইকে গ্রেফতার করা হবে।

এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, পুলিশ সুপার মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ