সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

পুলিশের চাকরি হারালেন রিফাত হত্যার পরিকল্পনাকারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নয়ন বন্ড ফেসবুক গ্রুপে ০০৭-এ কথোপকথনের ভিত্তিতে রিফাত হত্যার পরিকল্পনাকারী সাগর নামের একজনকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ। পুলিশ সদরদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

সাগর বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল লতিফ মাস্টারের ছেলে। বর্তমানে তারা বরগুনা পৌরসভার পশ্চিম আমতলা পাড় সড়কের বাসিন্দা।

রিফাত হত্যার পরিকল্পনা নিয়ে মেসেঞ্জার গ্রুপ ০০৭-এর কথোপকথনের ভাইরাল হওয়া একটি স্ক্রিনশটে দেখা যায়, রিফাত শরীফ হত্যাকাণ্ডের দিন বুধবার সকাল আটটা ছয় মিনিটে রিফাত হত্যা মামলার দুই নম্বর আসামি রিফাত ফরাজী গ্রুপে লেখেন ০০৭ এর সবাইকে কলেজে দেখতে চাই।

এর জবাবে মুহাম্মাদ নামে একজন লেখেন, কয়টায়। নয়ন ফরাজির লেখা ০০৭ এর সবাইকে কলেজে দেখতে চাই-এর উত্তরে বরগুনায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ মুহা. সাগর সম্মতিজ্ঞাপনসূচক এবং বিজয়ের প্রতীক ভি সিম্বল দিয়ে উত্তর দেন।

এরপর মুহাম্মাদ আবার রিফাত ফরাজীকে ম্যানশন করে লেখেন কয়টায় ভাই। এরপর রিফাত ফরাজী উত্তর দেন নয়টার দিকে।

সাগরের পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার রোল নম্বর ১০৮। পিরোজপুর সদরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেয়াজ, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মুহা. রাসেলুর রহমান এবং বরগুনার পুলিশ সুপার মুহা. মারুফ হোসেন স্বাক্ষরিত বরগুনায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নামের মেধা তালিকায় ৪০ নম্বর পেয়ে ১৮তম স্থান অধিকার করেছিল সাগর।

বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ