বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

নওগাঁয় গৃহবধূকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁর নিয়ামতপুর উপজেলার দীঘি পাড়ায় রুপেলা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রুপেলা বেগম উপজেলার মুহা. আনিসুর রহমানের স্ত্রী।

রোববার (৩০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে নিয়ামতপুর থানা পুলিশ।

নিয়ামতপুর থানার ওসি জানান, নিহত গৃহবধূর স্বামী চাকরির সুবাদে ঢাকায় থাকেন। তিনি ছেলে ও মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন। প্রতিদিনের মতো ছেলে-মেয়ের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান রোপেলা। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় মেয়ে মাকে ডাকতে যায়। এ সময় রোপেলাকে বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে খবর পেয়ে পুলিশ রোপেলা বেগমের মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ