সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

র‌্যাবের নতুন এডিজি কর্নেল তোফায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এলিট ফোর্স র‌্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) হিসেবে যোগদান করেছেন কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার।

আজ শনিবার (২৯ জুন) কর্নেল মো. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হন তিনি।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার ডেপুটি কন্টিনজেন্ট কমান্ডার ব্যানব্যাট-৫ মালিতে জাতিসংঘ মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন শেষে দেশে ফিরেই পদোন্নতি পেয়ে প্রেষণে র‌্যাবে যোগদান করেন আজ।

কর্নেল তোফায়েল ১৯৯৪ সালের ১৯ ডিসেম্বর ৩১তম বিএমএ লং কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদসহ একটি পদাতিক ব্যাটালিয়নের উপ-অধিনায়ক হিসেবে দায়িত্বও পালন করেন। এছাড়া ডিজিএফআই সদর দফতরে ডিএসও-১ এবং একটি পদাতিক ব্রিগেডে ডিএসও-২(ইন্ট) এর দায়িত্ব পালন করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ