সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

দুর্নীতির দায়ে বিমানের তিন কর্মকর্তা ওএসডি, বরখাস্ত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেসামরিক বিমান পরিবহন ও পযটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানান অদক্ষতা ও দুর্নীতির দায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

এছাড়া একই অভিযোগে ১০ জনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। শনিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান।

সরকারি দল আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন খানের লিখিত প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পযটন প্রতিমন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড একটি সেবাধর্মী বাণিজ্যিক প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটির শক্তিশালী ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য দক্ষ জনবল তৈরি বা নিয়োগ করার কোনো বিকল্প নেই।

বর্তমানে মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিভিন্ন কাযক্রম গ্রহণ করা হচ্ছে বলেও সংসদকে জানান এই মন্ত্রী।
একই প্রশ্নের জবাবে মাহবুব আলী জানান, ব্যবস্থাপনা পরিচালক পদে অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তা নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা হচ্ছে। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও পরিচালক পদে কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিভিন্ন পদে সম্প্রতি ৪৫ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, কেবিন ক্রু পদে ৩০০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর পাইলট পদে ৩২ জনকে নিয়োগের বিষয়টি চলমান আছে। নতুন অর্গানোগ্রাম অনুমোদনের পর নতুন পদে নিয়োগের পদক্ষেপ নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ