সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

নভেম্বরের মধ্যেই জাকসু নির্বাচন: জাবি উপাচার্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন নভেম্বরে করতে চান বলে সিনেট অধিবেশনের ভাষণে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৮তম বার্ষিক সিনেট অধিবেশনে উপাচার্য জাকসু নির্বাচনের এ ঘোষণা দেন।

বার্ষিক বাজেট অনুমোদনসহ বেশ কয়েকটি এজেন্ডায় ডাকা ৩৮তম এ অধিবেশন শুক্রবার বিকাল ৪টায় শুরুর কথা থাকলেও শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে এক ঘন্টা বিলম্বে তা বিকেল ৫টায় শুরু হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টা থেকে জাকসু নির্বাচনের দাবিতে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) ও সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

অধিবেশনের নির্ধারিত সময়ে সিনেটররা সিনেট হলে প্রবেশ করতে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। এসময় প্রশাসনের কর্তাব্যক্তিরা আলোচনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ ছেড়ে দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেন।

পরে উপাচার্য সিনেট অধিবেশনে যোগ দেওয়ার আগে তার সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা। ফারজানা ইসলাম তাদের ৩১ জুলাইয়ের মধ্যে জাকসুর জন্য নির্বাচন কমিশন গঠনের আশ্বাস দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ