সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের প্রতিবাদ কর্মসূচি স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্রদলের কাউন্সিলের ফরম বিক্রি বন্ধে বিএনপির আশ্বাসে আজ শুক্রবার ও আগামীকাল শনিবারের প্রতিবাদ কমসূচি স্থগিত করেছেন ছাত্রদলের বিলুপ্ত কমিটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিলের তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম বিক্রির কথা থাকলেও তা হয়নি। ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের আন্দোলনের কারণে তা একদিনের জন্য স্থগিত রাখা হয়। কয়েকজন নেতা ফরম কিনতে এলেও তাদের খালি হাতে ফিরতে হয়।

বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করেন বিএনপির কয়েকজন সিনিয়র নেতা। আলোচনার পর ফরম বিক্রি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

এর আগে প্রতিদিনই বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ছাত্রদলের বিক্ষু্ব্ধ নেতাকর্মীরা। গত ২২ জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের ১২ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

পরদিনই ছাত্রদলের কাউন্সিলের তারিখ ঘোষণা করে বিএনপি। ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ জুলাই নতুন নেতৃত্ব বেছে নেবে বিএনপির এ অঙ্গসংগঠন। কাউন্সিলের তফসিলে বলা হয়েছে, নতুন কমিটিতে নেতা হতে হলে ২০০০ সাল বা এর পরের যেকোনো বছরে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ