সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বিএনপি আর ইভিএমের বিরুদ্ধে কথা বলবে না: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইভিএমে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তা বগুড়া উপনির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত। আশা করছি বিএনপি আর ইভিএমের বিরুদ্ধে কথা বলবে না। বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন।

আজ মঙ্গলবার (২৫ জুন) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইভিএমের মাধ্যমেও যে নিরাপেক্ষ নির্বাচন হয়, তা বগুড়ার উপনির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এমন কথা জানিয়ে হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকারের সময়ে অতীতের সকল নির্বাচন সুষ্ঠু হয়েছে।

সোমবার বগুড়া ৬ (সদর) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি প্রার্থী গোলাম মো. সিরাজ জয়লাভ করেছেন। ইভিএমে ভোট শেষ হওয়ার সাড়ে তিন ঘণ্টার মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুব আলম শাহ ফলাফল ঘোষণা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ