সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ সন্ধ্যায় চালু হবে: রেলসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনার কারণে সিলেটের সাথে বন্ধ থাকা সারা দেশের রেল যোগাযোগ সোমবার সন্ধ্যা নাগাদ পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ সচিব মোজাম্মেল হোসেন।

সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন রবিবার রাত পৌনে ১২টার দিকে কুলাউড়ার বরমচাল স্টেশনের কাছে পৌঁছালে বড়ছড়া খালের সেতু ভেঙে একটি বগি নিচে পড়ে যায়। সেই সাথে আরও কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে ৭ নিহত এবং আরও অনেকে আহত হন।

এ দুর্ঘটনার ফলে সিলেটের সাথে রাজধানী ঢাকাসহ সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানা যায়।

মোজাম্মেল হোসেন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রধান যান্ত্রিক প্রকৌশলীকে (রেলওয়ে পূর্বাঞ্চল) নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ