সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ওসি মোয়াজ্জেমকে জেলকোড অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানিসংক্রান্ত জিজ্ঞাসাবাদের ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের কারাগারে ডিভিশন পাওয়া-না পাওয়ার বিষয়ে কারাবিধি অনুসরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ সোমবার বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ঢাকার কেন্দ্রীয় কারাগারের জেল সুপারকে ডিভিশন পাওয়া না পাওয়ার বিষয়ে কারাবিধি অনুসরণের এই নির্দেশ দেন।

এর আগে সোমবার সাইবার ট্রাইব্যুনালে এ আসামির পক্ষে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন প্রদানের আবেদন করেন আইনজীবী ফারুক আহমেদ।

শুনানিতে তিনি বলেন, ‘আসামি মোয়াজ্জেম হোসেন ওসি হিসেবে নবম গ্রেডের অফিসার। তিনি এখনো চাকরিরত। ২০১২ সালের ৩০ জুলাইয়ের গেজেট অনুযায়ী তিনি প্রথম শ্রেণির কর্মকর্তা ও নাগরিক। তাই তিনি কারাগারে প্রথম শ্রেণির কয়েদির মর্যাদার সকল সুযোগ-সুবিধা পেতে পারেন ।

গত ১৬ জুন ওসি মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তার হন। এরপর ১৭ জুন তাকে একই ট্রাইব্যুনালে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন একই বিচারক।

আগামী ৩০ জুন এ মামলায় চার্জগঠনের দিন ঠিক আছে এবং ওইদিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ