বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে জামিয়া রাহমানিয়া বেড়তলার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন আগামী শুক্রবার হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা চূড়ান্ত হলো মুফতি তাকী উসমানীর ৭ দিনের বাংলাদেশ সফরসূচি ‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা

এরদোগান ও মাহাথিরকে ধন্যবাদ জানালেন মুরসির ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সদ্য প্রয়াত মিসরের সাবেক প্রেসিডেন্ট হাফেজ মোহাম্মদ মুরসির মৃত্যুতে পাশে থাকার জন্যে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন মুরসির ছেলে আবদুল্লাহ।

এক সাক্ষাৎকারে আবদুল্লাহ বলেন, তার বাবাকে যারা সমর্থন দিয়ে গেছেন- বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এবং তার বাবা শেখ খালিফা বিন হামাড আল থানি, মালয়েশিয়ার সরকারপ্রধান মাহাথিরসহ সবাইকে ধন্যবাদ জানাই।

তিনি দুঃখের সঙ্গে জানান, তার বাবার মৃত্যুর জন্য নিজ দেশ মিসরে শোক পালন করতে পারেননি। কিন্তু প্রিয় ফিলিস্তিনি জনগণ জেরুজালেমে প্রয়াত ওই নেতার জন্য পবিত্র আল আকসা মসজিদে গায়েবি জানাজা দেন।

বিশ্বের লাখো মানুষ তার জন্য প্রার্থনা করেছেন এ জন্য তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। গত সোমবার আদালতে বিচারের শুনানির ফাঁকে আকস্মিক পড়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ৬৭ বছর বয়সী মুরসি।

কিন্তু তার মর্মান্তিক মৃত্যুতে ফেরাউনের দেশ মিসরের সংবাদমাধ্যমগুলোতে তেমন তাৎপর্য বহন করেনি।

বিবিসির খবরে বলা হয়েছে, মুরসির মৃত্যুর চেয়ে দেশটি যে চলতি বছরের আফ্রিকান কাপ অব নেশনের আয়োজন করছে, সেটিই যেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কাজেই পত্রিকাগুলোর প্রথমপাতাগুলোতে এ খেলার খবরই বড় করে প্রকাশ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ