বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে বিকেএম মহাসচিব কাল শুরু হচ্ছে জামিয়া রাহমানিয়া বেড়তলার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন আগামী শুক্রবার হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা চূড়ান্ত হলো মুফতি তাকী উসমানীর ৭ দিনের বাংলাদেশ সফরসূচি ‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

ইস্তানবুলের মেয়র পদে পুনর্নির্বাচনে এরদোগানের প্রার্থীর পরাজয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের ইস্তানবুলের মেয়র পদে রোববারের পুনর্নির্বাচনে বিরোধী প্রার্থী ইকরাম ইমাগুলো ৫৩ শতাংশে ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তুরস্কের প্রভাবশালী সংবাদমাধ্যম ইয়ানি শাফাক এ তথ্য দিয়েছে।

খবরে বলা হয়, ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট(একে) পার্টির মেয়রপ্রার্থী বিনালি ইলদিরিম পরাজয় মেনে নিয়ে ইকরামকে অভিনন্দন জানিয়েছেন।

বেসরকারি ফলে দেখা গেছে, রিপাবলিকান পিপলস পার্টির প্রার্থী ইকরাম ৫৩ দশমিক ৭২ শতাংশ ভোট পেয়েছেন। আর দেশটির সাবেক প্রধানমন্ত্রী এরদোগানের ঘনিষ্ঠ মিত্র বিনালি পেয়েছেন ৪৫ দশমিক ৩৭ শতাংশ ভোট।

স্থানীয় সময় সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন নগরীর প্রায় এক কোটি ভোটার।পুনর্নির্বাচনে ৯৬ দশমিক ৬ শতাংশ ভোট পড়েছে। বিনালি ইলদিরিম বলেন, নির্বাচনের ফল অনুসারে এখন পর্যন্ত আমার প্রতিদ্বন্দ্বী ইকরাম এগিয়ে রয়েছেন। তাকে শুভেচ্ছা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

প্রসঙ্গত, গত মার্চে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন এরদোগানের দল ‘একে পার্টি’কে স্বল্প ব্যবধানে পরাজিত করেছিল বিরোধী 'রিপাবলিকান পিপলস পার্টি’র প্রার্থী একরেম ইমামোগ্লো। তখন প্রেসিডেন্ট এরদোগান ভোটে কারচুপি হয়েছে বলে অভিযোগ আনেন এবং পুনর্নির্বাচনের দাবি করেন। এ কারণেই নির্বাচন কমিশন পুনর্নির্বাচন ঘোষণা করেছিল।

আরএম/