সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

'নদী দখলমুক্ত অভিযানে বাধা দিলে পরিণতি ভয়াবহ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার চারপাশের নদী দখলমুক্ত অভিযানে বাধা দিতে আসলেই পরিণতি ভয়াবহ হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার বিকেলে তুরাগ নদী ও তীর থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি একথা বলেন।

এসময় দখল ও দূষণ থেকে নদীকে মুক্ত করার উদ্যোগে শতভাগ সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় সংসদ সদস্য ও জন প্রতিনিধিরা। নদী বাঁচাতে গত পাঁচ মাস ধরে দখলমুক্তের অভিযানের পর এবার নেয়া হয়েছে নদীকে বর্জ্য আর দূষণ মুক্ত করার উদ্যোগ।

দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে মন্ত্রী বলেন, নদী পাড়ের শিল্পকারখানার বর্জ্যের কারণেই ঢাকার চারপাশের নদী দূষণ মুক্ত করা যাচ্ছে না। ঢাকার চারপাশের চারটি নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। নদী দখলমুক্ত করার ক্ষেত্রে বাধাদানকারীদের পরিণতি ভয়াবহ হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ