সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

সৌদি যুবরাজের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরান পরিস্থিতি নিয়ে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন। খবর আল আরাবিয়া-এর।

হোয়াইট হাউসের বরাত দিয়ে খবরে বলা হয়, ফোনালাপে দুই নেতা মধ্যপ্রাচ্য ও দুনিয়াজুড়ে তেলের বাজারে স্থিতিশীলতা নিশ্চিতকল্পে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন।

ট্রাম্প ও সৌদি যুবরাজের এমন সময় ফোনালাপ হল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা চলছে।

আকাশসীমা লংঘন করার অভিযোগে গত বৃহস্পতিবার মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করে ইরান। এর জবাবে ট্রাম্প ইরানে সামরিক হামলার অনুমতি দেন তবে হামলা চালানো হবে এমন প্রস্তুতির শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

এদিকে গতকাল মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার পর ইরানের রেভ্যুলুশনারি গার্ডস কর্পস’র (আইআরজিসি) কমান্ডার বলেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত।

জেনারেল হোসেইন সালামি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে বলেন, মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের জন্য একটি পরিস্কার বার্তা। কোন দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে ইরানের ইচ্ছা নেই, কিন্তু আমরা যুদ্ধের জন্য প্রস্তুত।

সূত্র: আল আরাবিয়া ডটনেট।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ