সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সোনাগাজীর সেই মাদরাসা নুসরাতের নামে করার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা নুসরাত জাহান রাফির নামে এবং তার মারা যাওয়ার দিনটিকে জাতীয়ভাবে ‘নিপীড়ন বিরোধী দিবস’ হিসেবে পালনের দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

শনিবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ‘নিপীড়ন বিরোধী’ এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। প্রতিযোগিতার স্লোগান ছিল ‘সাহসিকা নুসরাত, তুমিই যুক্তি, তুমিই প্রতিবাদ’।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নুসরাত একটি প্রতীক। এক প্রতিবাদী মেয়ে। মৃত্যুপূর্ব পর্যন্ত তিনি বিচারের দাবিতে অটল ছিলেন।

নুসরাতের স্মৃতির প্রতি সম্মান রেখে সোনাগাজীতে যে মাদরাসায় সে লেখাপড়া করেছে সেই মাদরাসার নামকরণ নুসরাতের নামে এবং তার মারা যাওয়ার দিনটিকে জাতীয়ভাবে ‘নিপীড়ন বিরোধী দিবস’ হিসেবে পালনের দাবি হাসান আহমেদ।

তিনি বলেন, তনু, রুপা, শাহীনুর ও নুসরাতের মতো আর কোনো হত্যাকাণ্ডের ঘটনা আমরা দেখতে চাই না। বিচারহীনতার সংস্কৃতি ও মূল্যবোধের অবক্ষয়ের কারণে আর যাতে কোনো নারীকে নিপীড়ন তথা হত্যার শিকার হতে না হয়।

এজন্য জনমনে আস্থা অর্জনে আইনের শাসন নিশ্চিত করতে হবে। রাষ্ট্র যদি এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক স্বচ্ছ বিচারের চিত্র তুলে ধরতে পারে, তাহলে হয়তো ভবিষ্যতে নারী নিপীড়নের মাত্রা কমে আসবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ