শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকায় আসছেন আল্লামা শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসার সর্বোচ্চ অথিরিটি ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে ঢাকায় আসছেন সংস্থাটির চেয়ারম্যান ও মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

বৈঠকে আল্লামা শফী সভাপতিত্ব করবেন বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন হাটাহাজারী মাদরাসার সহকারী শিক্ষাসচিব ও আল্লামা আমহদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানী।

আগামীকাল ২২ জুন (শনিবার) রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুমে (ফরিদাবাদ মাদরাসা) এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে হাইআতুল উলইয়ার দপ্তর সম্পাদক মাওলানা অসিউর রহমান নিশ্চিত করেছেন।

চার এজেন্ডা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথিরিটি ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।

যে চারটি এজেন্ডা নিয়ে আলোচনা হবে- ১. গত শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফলের তারিখ নির্ধারণ, ২. মেশকাত ও অন্যান্য জামাতের পরীক্ষায় উত্তীর্ণদের ব্যাপারে মাদরাসা কর্তৃপক্ষ নিশ্চিত হওয়ার পদ্ধতি সনাক্তকরণ, ৩. প্রশ্নফাঁস ইস্যুতে তদন্ত কমিটির প্রতিবেদন পেশ, ৪. ১৪৪১ হিজরী অর্থাৎ চলতি শিক্ষাবর্ষের পরীক্ষার বিষয়ক করণীয়।

মাওলানা অসিউর রহমান জানান, ইতোমধ্যে শনিবারের বৈঠকের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে হাইয়ার সকল সদস্যদের চিঠি প্রেরণ করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ